নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
৫১ সতী পিঠের মধ্যে তমলুকের বর্গভীমা মা পূজিত হন নীল তন্ত্র মতে
তমলুকে মা বর্গভীমা পূজিত হন নীল তন্ত্র মতে। লুকোমুখি প্রচারিত আছে একান্নটি সতী পিঠের মধ্যে পড়েছে তমলুকের বর্গভীমা মা। পুরান মতে প্রতি নিন্দা সহ্য করতে না পেরে সতী যখন আত্মভূতি দেন তখন তাকে নিয়ে মহাদেবের যে তান্ডব নৃত্য শুরু হয়েছিল সেই ধ্বংস থেকে পৃথিবীকে বাঁচাতে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খন্ড করেন সতী দেহের প্রত্যেকটি খন্ড যেখানে যেখানে পড়েছে সেখানে গড়ে উঠেছে মন্দির শোনা যায় গোড়ালির অংশ নাকি তমলুকের ঐতিহ্যবাহী এই বর্গভীমা মন্দিরে এসে পড়ে। এবং তখন থেকেই মন্দির স্থাপিত করে শুরু হয়েছে পুজো। পুরান মতে নীল তন্ত্র সাধনার মতে এখানে দেবী মায়ের পুজো করা হয়। রাজ বেশি মাকে সাজিয়ে পূজা হন তিনি। প্রতিদিন প্রায় ৫০০ থেকে ৭০০ জন লোকের খাওয়ার জন্য ভোগের বন্দোবস্ত করা হয় এই মন্দিরে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কালীপুজোর দিন এখানে দূর-দূরান্ত থেকে বহু মানুষ এসে ভিড় জমান জাগ্রত এই বর্গভিমা মায়ের পূজা করতে। একটু অন্যরকম ভাবে শোল মাছ দিয়ে দেবীর ভোগ এখানে সাজানো হয়। মন্দিরের প্রধান পুরোহিত জানালেন যে তৎকালীন রাজ রাজাদের আমলে এই মন্দিরের পূজো শুরু হয়। লোকোমুখে প্রচারিত অত্যন্ত জাগ্রত এই মায়ের মন্দির। যে যার মনস্কামনা মাকে বললেই তিনি তা নাকি পূর্ণ করেন।

