১০১ নম্বরে ভুয়ো কল রুখতে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিল দমকল দপ্তর

১০১ নম্বরে ভুয়ো কল রুখতে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিল দমকল দপ্তর। উল্লেখ্য ইংলিশ বাজার দমকল দপ্তরের অধীনে কালিয়াচক রতুয়া গাজোল সহ ন’টি ব্লক রয়েছে। এই ন’টি ব্লকের কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ১০১ এ কল পেয়ে ইংলিশ বাজার দমকল দফতরের কর্মীরা ছুটে যান ঘটনাস্থলে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বহু মানুষ ১০১ এ ভুয়ো কল করছেন। এর ফলে বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে দমকল কর্মীদের। ১০১ এ কল পেয়ে ইঞ্জিন সহ কর্মীরা ছুটে যাচ্ছেন ঘটনাস্থলে। কিন্তু দেখা যাচ্ছে আদৌ কোন ঘটনা ঘটেনি। এর ফলে শহর কেন্দ্রিক কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সেখানে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে ঘটে যাচ্ছে বড়সড়ো দুর্ঘটনা। তাই মানুষকে আরো বেশি করে সচেতন হতে হবে। বার্তা দিলেন ইংলিশবাজার দমকল দফতরের আধিকারিকরা। তারা জানান অনেকেই আছেন ১০১ নম্বরে কল করে অহেতুক ব্যস্ত করে রাখছেন লাইনটিকে। আবার অনেকে ভুয়ো কল করে বিভ্রান্তির সৃষ্টি করছে।