মৌমিতা দেবনাথ
হায়না জাতীয় অজানা পশুর আক্রমণে আহত ৪ জন গ্রামবাসী
হায়না জাতীয় অজানা পশুর আতঙ্ক বাঁকুড়ায়। রাতের অন্ধকারে অজানা পশুর আক্রমণে পরপর দুটি গ্রাম থেকে আহত চার জন। ঘটনাটি বাঁকুড়া উত্তর বিভাগের বেলিয়াতোড় রেঞ্জের কাচ্ছালা ও সামন্ত মারা গ্রামে। দুটি গ্রাম থেকে দুজন করে আহত হয় lঅজানা পশুর আক্রমনে। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এবং কাচ্ছালা গ্রামের ৬৪ বছরের এক বৃদ্ধার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে বাঁকুড়া সম্মেলনি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গ্রামের লোকেরা জানায় সামন্ত মারা গ্রাম থেকে পাঁচ বছরের এক শিশুকে ওই অজানা পশু পায়ে করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে এক মহিলা বাঁচাতে গেলে তাকেও আক্রমণ করে প্রাণীটি। বিষয়টি নিয়ে তারা বনদপ্তর এর কাছে জানিয়েছে।

