লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক ব্যবসায়ীর। সোমবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্তের মহদিপুর স্থলবন্দর এলাকায়। জানা গেছে মৃত ওই ব্যবসায়ীর নাম জিলাজিত সিংহ। বাড়ি ওই এলাকাতেই। পরে মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য আনা হয়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় এদিন বাড়ি থেকে মহদীপুর স্থলবন্দরে এসেছিলেন ওই ব্যবসায়ী। ঠিক সেই সময় বাংলাদেশ থেকে পণ্য খালি করে আসা একটি লরি এবং বাংলাদেশে পিঁয়াজ বোঝাই করে যাওয়া একটি লরি ধাক্কা মারে তাকে। দুই লরির মাঝখানে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যবসায়ী। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।

