যত মানুষের ভোট পাব, ঘাটালে ততগুলো গাছ লাগাব: দেব
দেব জানান যেভাবে দিন দিন গরম বাড়ছে তাতে নিজেদের এলাকার চারিদিকে গাছ লাগানো দরকার। দেব আরও একটি শপথ গ্রহণ করেন যে এই নির্বাচনে তার জয় হোক বা না হোক যতগুলি ভোট তৃণমূল কংগ্রেস পাবে ততগুলি গাছ তিনি, ঘাটাল লোকসভায় জুড়ে লাগাবেন।আর পাঁচটা নেতার থেকে তিনি যে আলাদা। এর নজির এর আগেও বহুবার দিয়েছেন দেব। আর সেই একই পথে হেঁটে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমার দিন সাত সকালেই রক্তদান শিবিরে রক্ত দান করে আরেকটি নজির গড়লেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব।
ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের উদ্যোগে ঘাটালের খড়ার শহরে দলপতিপুরে স্বয়ম্বর লজে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সাত সকালে সেখানে রক্তদান করে মনো

