মোটরসাইকেলে করে এভারেস্টে ট্রেকিং, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম বাংলার ৫ যুবক – যুবতীর

মৌমিতা দেবনাথ
ট্রেকিং এ এবার দেশের সেরা বাংলার ৫ যুবক-যুবতী।এভারেস্ট ট্রেকিং তাও আবার মোটরসাইকেলে করে। মোটরসাইকেলে করে এভারেস্টের বেস ক্যাম্পে ট্রেকিং । ইন্ডিয়া বুক অফ রেকর্ড সে নাম উঠলো বাংলার তমলুকের ৫ যুবক-যুবতীর। তবে এটি এক দিনে হয়নি দীর্ঘদিন যাবৎ তাদের পরিকল্পনা চলছিল এভারেস্ট জয়ের। অবশেষে গত ১৭ ই মার্চ কলকাতা নিউ টাউন থেকে ভোর চারটে নাগাদ তারা যাত্রা শুরু করেন। তিনটি মোটর সাইকেলে করে নেপালের উদ্দেশ্যে রওনা দেন তারা। একুশে মার্চ পৌছান নেপালের নুনথালা গ্রামে এবং তেইশে মার্চ সেখান থেকে এভারেস্টের বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হন তারা। অবশেষে ৩ রা এপ্রিল এভারেস্টে পৌঁছায় তমলুকের ওই পাঁচ যুবক-যুবতী। তবে যাত্রা পথ এতটা মসৃণ ছিল না সেই পথে এসেছে অনেক সমস্যা আর সব সমস্যাকে পেরিয়ে জয় এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছালেন তারা। রোমহর্ষক সেই অভিজ্ঞতার করা কথা তারা নিজেরাই ভাগ করে নিলেন সকলের সাথে।