মালদা: মহদীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজন করা হল এক ইফতার পার্টির। রবিবার সন্ধ্যায় মহদীপুর হাইস্কুল ময়দানে আয়োজন করা ইফতার পার্টির। প্রায় হাজার জন রোজাদার অংশ নিয়েছিল। উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, সুজাপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুল গনি, বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা চন্দনা সরকার, মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিং, ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ, মহদীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা সুতার, তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্যাল, মহদীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আমিরুল হক, তৃণমূল যুব নেতা চন্দন ঘোষ, সহ অন্যান্যরা। জানা যায় এই ইফতার পার্টি শেষে ঈদ উপলক্ষে এক বস্ত্র দান শিবির অনুষ্ঠিত হয়। ঈদ উপলক্ষে পাঁচ শতাধিক দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় মহদীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে।

