মৌমিতা দেবনাথ
ভোট আসলেই বিভীষিকাময় সেই দিনের কথা ছোট্ট মেয়েটির চোখের সামনে ভেসে ওঠে আতঙ্কে কেঁপে ওঠে সর্ব শরীর কারণ ৫ বছর আগে পঞ্চায়েত ভোটের আগে বোমায় উড়ে গিয়েছিল নিজের বাঁ হাত। আর সেই থেকে এক হাতেই সমস্ত কাজ করছে ছোট্ট মেয়েটি।তারিখ টি ছিল ২০১৮ সালের ২০ শে এপ্রিল নিত্যদিনের মতো সেদিন সকালে বাড়ির সামনের ফুল গাছ থেকে তুলতে গিয়েছিল হারোয়ার বাসিন্দা পৌলোমী। সে জানায় সেদিন যখন ফুল তুলতে গিয়েছিল তখন ফুল গাছের নিচে পড়েছিল বোমা কিন্তু ছোট্ট মেয়ে সেটিকে বল ভেবে হাতে তুলে নেয় নতুন বল পেয়েছে মনে করে, দাদুকে দেখাতে যায় আর এর পরই তার দাদু দেখতে পায় নাতনির হাতে রয়েছে বোমা তিনি বলেন যে সে বল নয় বোমা নিয়েছে হাতে তখন সেটি ছুঁড়ে ফেলতেই বিস্ফোরণে তার বা হাতটি উড়ে যায়। তারপর সময় গরিয়েছে অনেকটা কিন্তু আজ ও সে ভুলতে পারেনি সেই দিনটি । এখন সে অনেক তাই বড় হয়েছে ক্লাস এইটে পড়ে। পৌলোমি,জানায় তার যেমন দুর্দশা হয়েছে সেরকম অবস্থা যেন কারো না হয় তাই শান্তিপূর্ণ ভোটের আর্জি জানাল ছোট্ট মেয়েটি।

