বিধ্বংসী আগুনে পুড়ে ছারখার বাড়ি ,গোয়ালঘর

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,

বিধ্বংসী আগুনে পুড়ে ছারখার বাড়ি ,গোয়ালঘর,ভয়াবহ বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল বসতবাড়ি এবং গোয়ালঘর সহ সর্বস্ব। আচমকা বিধ্বংসী আগুনে পুড়ে ভস্মিভূত গৃহস্থের সর্বস্ব। দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের মুরিগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে ফুল বাড়ির ঘটনা। এদিন হঠাৎ সন্ধ্যে নাগাদ মাটির দেওয়াল এবং টালির ছাউনি দেওয়া বাড়িতে আগুন লেগে যায়। এর পরে আগুন ধীরে ধীরে পাশের গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে সেখানে ছিল গবাদি পশুরাও। আশঙ্কা করা হচ্ছে যে আগুনে পুড়ে গরু এবং ছাগল মারা যেতে পারে। শুধু তাই নয় আগুনে পুড়ে গিয়েছে বাড়ির আসবাবপত্রসহ খাবার জিনিস চাল ডাল আরো অনেক কিছু। এরপর স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে লাগে। খবর দেওয়া হয় দমকল বিভাগে, দমকলের একটি ইঞ্জিনের সাহায্যে এরপরে আগুন নেভানো যায়। সব হারিয়ে সহায় সর্বস্ব হয়ে কান্নায় ভেঙে পড়েছে গোটা দাস পরিবার। কিন্তু কিভাবে ঘরে আগুন লেগে গেল তা বুঝতে পারছেন না কেউ। ঘটনায় দাস পরিবার অসহায় হয়ে পড়েছে।