মৌমিতা দেবনাথ,
জন্মদাতা বাবাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। অত্যন্ত চঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে। জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম ধীরেন পাত্র এবং বয়স ৫৫ বছর। অভিযুক্তদের শাস্তির দাবিতে অবশেষে পটাশপুর এগরা রাজ্য সড়কের ওপর কার্যত বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। তাদের দাবি একজন খেটে খাওয়া মানুষকে এভাবে খুন করা হয়েছে তাদের অবিলম্বে শাস্তি চাই। পুলিশ ঘটনাস্থলে পৌছালে তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা এমনকি পুলিশকে ঘিরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। গোটা ঘটনাটি নিজের মুখে স্বীকার করেছেন ছেলে। তার দাবি তার বাবা মাকে অত্যাচার করত আর তখন রাগ হয়ে যাওয়ায় মা পুত্রবধূ এবং ছেলে তিনজনে মিলে তার বাবাকে হত্যা করেছে। অবশেষে পটাশপুর থানার পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গোটা ঘটনায় কার্যত রণক্ষেত্রের সৃষ্টি হয় এলাকা জুড়ে।

