ফের হাতির মৃত্যু ঝাড়গ্রাম জেলায়। গতকাল রাতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় একটি বাচ্চা হাতির।
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল বিটের কলাইকুন্ডা রেঞ্জের অন্তর্গত সাত ভান্ডারিতে গতকাল রাতে মৃত্যু হয় হাতিটির। স্থানীয় সূত্রে জানা যায় হাতির দলটি সাতভন্ডারি গ্রামে ঢুকে ক্ষয়ক্ষতি শুরু করলে গ্রামবাসীরা হুলা জ্বলে তাড়ায় তাদের তখন ফেরার সময় ধানজমি তে সাবমার্সল এর খুটি ভেঙে দেয় এক দাঁতাল। সেই তার গিয়ে পড়ে নাচ্চাটির সুড়ে। সেখানেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় হাতিটির। তড়িঘড়ি ভোর চারটার মধ্যে হাতিটির দেহ সরিয়ে ফেলা হয় অন্যত্র। সেখানেই ময়না তদন্ত করে পোড়ানো হবে। তবে হাতিটির মৃত্যুর পর গোটা দলটি সেখানেই অবস্থান করছে। ফলে ফের ক্ষতি র আশঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী।

