ফান্ড তছনছের অভিযোগে গ্রেফতার শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ঠিকাদার

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,

ফান্ড তছনছের অভিযোগে গ্রেফতার শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ঠিকাদার,রাজ্যসভার ফান্ড তছনছ করার অভিযোগ উঠল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ঠিকাদারের নামে। অবশেষে গ্রেফতার করা হলো ধৃত ঠিকাদার নারায়ণগিরিকে। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই ঠিকাদার কাঁথি থানার ধর্মদাসগিরি এলাকার বাসিন্দা। এদিন গভীর রাতে তাকে গ্রেফতার করে পুলিশ এবং তাকে পাঠানো হয় কাঁথি মহাকুমা আদালতে। পুলিশ সূত্রে খবর রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তহবিল থেকে টাকা চুরি করে কাঁথির একাধিক এলাকার নতুন রাস্তা মেরামতি এবং তৈরি করার জন্য কোটি টাকার অনুমোদন করা হয়। সৌমেন্দু অধিকারী চেয়ারম্যান থাকাকালীন রাস্তা তৈরীর দায়িত্ব পায় ঠিকাদার নারায়ন গিরি, তবে কোনো রকম রাস্তা তৈরি করা হয়নি শুধু কোন রকমে মেরামত করা হয়েছে আর এর নামই রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তহবিল থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছিল ওই ঠিকাদারের বিরুদ্ধে। আর এর পরেই সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।