নিম্নতম মজুরি ,রেশন সহ জমির পাট্টার দাবিতে শ্রম দপ্তর অভিযান চা বাগান শ্রমিকদের।

জলপাইগুড়ি সায়ন সেন :: নিম্নতম মজুরি ,রেশন সহ জমির পাট্টার দাবিতে শ্রম দপ্তর অভিযান চা বাগান শ্রমিকদের।

১৭ বার বৈঠক করেও কোন সুরাহা না হওয়ায় বৃহস্পতিবার জলপাইগুড়ি সদর ব্লকের ছোটো বড় মিলিয়ে প্রায় সাতটি চা বাগানের শ্রমিকেরা শ্রম দপ্তর অভিযান করলো।
এদিন সমাজপাড়া মোড়ে জমায়েত হয়ে পাঁচটি শ্রমিক ইউনিয়নের সদস্যারা মিছিল করে জেলার উপ শ্রম অধিকর্তার অফিসে উপস্থিত হয়।
এই অভিযানের থেকে উঠে আসা মূল দাবি গুলোর মধ্যে রয়েছে ,চা বাগান শ্রমিকদের নিম্নতম মজুরি প্রদান, প্রাপ্য অনুযায়ী রেশন সামগ্রী বিতরণ এবং  বসবাস স্থলের জমির পাট্টা প্রদান।
এই বিষয়ে যৌথ মঞ্চের রিজিওনাল সেক্রেটারি প্রফুল্ল লাকরা জানান, দীর্ঘদিন থেকে আমাদের এই দাবি গুলোকে নিয়ে কোনো কার্যকরী ভূমিকা সরকার গ্রহণ করেনি, সেই কারণে আজ আমরা সংগবদ্ধ হয়ে লেবার কমিশনার অফিস অভিযানের ডাক দিয়েছি।