নদীয়ার চাপড়ায় উদ্ধার ১০০০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল

মৌমিতা দেবনাথ
নদীয়ার চাপড়ায় উদ্ধার ১০০০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল
নদীয়ার চাপড়ায় উদ্ধার হল বেআইনি ফেনসিডিল। এদিন গোপন সূত্রে খবর পেয়ে চাপড়া থানার অন্তর্গত নবীন নগর বন বিবিতলা খ্রিস্টান পাড়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে এক হাজার বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করল চাপড়া থানার পুলিশ। পুলিশের অনুমান বিপুল পরিমাণ নিষিদ্ধ ফেনসিডিল বাংলা দেশে পাচারের ছক চলছিল। ওই ব্যক্তির বাড়িতে বস্তার ভেতরে রাখা ছিল এই নিষিদ্ধ কাশির সিরাপ। তদন্ত করতে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং চাপরা থানা পুলিশ। এ বিষয়ে তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।