নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
নদীয়ায় কেবিল লাইনের তার নিয়ে বচসার জেরে গর্ভবতী গৃহবধূকে বেধড়ক মারধরের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে।
ঝগড়ার বিষয় কেবিল লাইনের তার, আর যার জেরে গর্ভবতী গৃহবধূকে বাড়িতে ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ আর এক প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরের হরপ্রসাদ কলোনি এলাকায়। ওই এলাকার বাসিন্দা রুপা হালদারের অভিযোগ যে এদিন কেবিল লাইনের তার রাগানোকে কেন্দ্র করে বাড়ির পেছনের এক প্রতিবেশীর সাথে কথা কাটাকাটি হয় তাদের, আর তারপরেই অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাক শুরু করে ওই প্রতিবেশী পরিবারের সদস্যরা। প্রতিবাদ করলেই এরপর তাদের বাড়িতে ঢুকে স্বামীকে মারধরের অভিযোগ ওঠে ওই প্রতিবেশীর বিরুদ্ধে। রুপা হালদার ঠেকাতে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ ওই গৃহবধুর। এরপরই তারা শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে কিন্তু অভিযোগ করার পরেও পুলিশের তরফে কোনরকম সুব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ওই গর্ভবতী গৃহবধূর। রুপা হালদারের আরো অভিযোগ যে পুলিশকে জানানো সত্বেও পুলিশ ব্যবস্থা নেয়নি আর যার ফলেই প্রতিনিয়ত রীতিমত ওই প্রতিবেশী বাড়ির সদস্যরা তাদের হুমকি দিয়ে যাচ্ছে। আর তার ফলেই তারা বেশ আতঙ্কেই দিন কাটাচ্ছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

