নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
দেড়শ টাকার লটারি কেটে এক কোটি টাকার বিজেতা যুবক,
ফের আর একবার রাজ্যে দেড়শ টাকার লটারি কেটে এক কোটি টাকার বিজেতা হলেন বাঁকুড়ার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যুবক। বাবা মা দাদা বৌদি এবং ছোট্ট ভাইপোকে নিয়ে অভাবের সংসার। বাঁকুড়ার বেলিয়াতোড় এর জগন্নাথপুর গ্রামে বাজারে তার একটি ছোট্ট মোবাইল রিপেয়ারিং এর দোকান রয়েছে লটারি বিজেতা পূর্ণচন্দ্র ধীবরের।সেই রোজগারেই দারিদ্র্যের সংসারে কোনরকমে সংসার চলে। সাথে আছে বাবা মায়ের অসুখের চিকিৎসা। বেলিয়াতরের পূর্ণচন্দ্র ধীবর এদিন দোকান যাওয়ার পথে একটি ছোট্ট লটারি কাউন্টার থেকে দেড়শ টাকায় লটারি টিকিট কাটে। আর তাতেই হয়ে গেল বাজিমাত। এক কোটি টাকার পুরস্কার বিজেতা হলেন তিনি। রাজ্যে যখন ডিয়ার লটারি নিয়ে একের পর এক অভিযোগ এসেছে ঠিক সেই সময়ই লটারি কেটে বিজেতা হলেন এই যুবক। এই পুরস্কার পেয়েই দীর্ঘদিনের স্বপ্ন যেন পূরণ হলো এই যুবকের। এখনো তিনি টাকা হাতে পাননি তবে তিনি জানালেন যে এই লটারি জেতার টাকা দিয়ে অসুস্থ বাবা-মায়ের চিকিৎসা করাবেন। অভাবের সংসার যে এক কোটি টাকা যে বহু মূল্যবান তা বলাই বাহুল্য।

