জলপাইগুড়ি সায়ন সেন :: যদিও কে শোনে কার কথা, স্কুল ছুটি ,হাতে সময় নেই প্রাকটিক্যাল নিয়ে চিন্তিত ছাত্রসমাজ। শিক্ষার ধারাবাহিকতা নষ্ট হচ্ছে মত শিক্ষকের।
আগ বাড়িয়ে গরমের ছুটি হয়েছে এই রাজ্যে তাও আবার দেড় মাস, আর এতেই নানান দিক থেকে সমস্যায় পরছে বিশেষ করে এগারো এবং বারো ক্লাসের ছাত্র ছাত্রীরা,
এই প্রসঙ্গে তুহিন দে বলে, একদিকে আগামী ১৯ তারিখের মধ্যে ক্লাস ইলেভেনের প্রাকটিক্যাল জমা করতে হবে ,স্কুল বন্ধ, তার ওপর টুয়েলভ ক্লাসের পড়া শুরু হয়েছে সেই দিক টাও ভাবাচ্ছে কারণ এমনিতেই সময় কম পাওয়া যায়। (বাইট–1).
ওপর এক ছাত্র তমগ্ন সরকার জানায় এমনিতেই আমরা সি বি এস সি ইর থেকে এক মাস পেছনে চলছি, তার ওপর এত দিন আগেই গরমের ছুটি সব মিলিয়ে খুব কঠিন পরিস্থিতি , ( বাইট,,,2 )।
শিক্ষক বিনোদ মিশ্র এই প্রসঙ্গে বলেন ,শিক্ষা হচ্ছে একটি লাগাতার প্রক্রিয়া, অথচ করোনার পর সবে যখন ছাত্র সমাজ একটা ধারাবাহিকতার মধ্যে ফিরে আসা শুরু করেছিল, ঠিক সেই সময় গরম কে সামনে রেখে এই ভাবে শুধু মাত্র স্কুল গুলোকে বন্ধ করে দেবার এই সিধান্তের আমি বিরোধিতা করছি।
এতে অনেক বড় ক্ষতির মুখে পরতে চলেছে আগামী প্রজন্ম, ।

