ঝেঁপে আসছে বৃষ্টি! কবে কখন কোথায়? ঘূর্ণিঝড় রিমাল নিয়ে বড় আপডেট! ২৩ তারিখ পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ বলয় তৈরি হবে। মৌসুমী বায়ু আন্দামান সাগরে ১৯ তারিখেই পৌঁছে যাবে।আজ উত্তরের প্রায় সব জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। রবিবার থেকে দক্ষিণে হাওয়া বদল। সোমবার রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া।ভোটের দিন ২০ তারিখ সোমবার রাজ্যজুড়ে বৃষ্টি। তাপমাত্রা কমবে। বৃষ্টি কলকাতা সহ গোটা রাজ্যে। শীতল বাতাস বইবে। কোনো কোনো জেলায় দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মনোরম পরিবেশে ভোট। মাঝে মাঝে বৃষ্টি কিছুটা বিঘ্ন ঘটাবে। তবে তা বিপর্যয়ের চেহারা নেবে না।
মঙ্গলবার ২১ তারিখ উত্তরে বৃষ্টি কমবে। দক্ষিণে সব জেলায় বৃষ্টি বাড়বে।
আজ শনিবার বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উত্তরের সমতলের ৩ জেলায় ঘর্মাক্ত উষ্ণ আবহাওয়া। বিশেষত মালদা দুই দিনাজপুর এবং কোচবিহারে অস্বস্তি বাড়বে।

