নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ:
চাকদা পেপার মিলে ভয়াবহ অগ্নিকান্ড খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছালো পুলিশ প্রশাসন,আজ সকাল ১১ টা নাগাদ চাকদা রাণীনগর পেপার মিলের পাশে রাস্তার দুধারে সারি সারি দাঁড়িয়ে থাকা যে পাকাঁটির গাদায় আগুন লেগে যায় সেখানেই ঘটনাস্থলে খতিয়ে দেখতে পৌঁছায় স্থানীয় চাকদা থানার পুলিশ। সকাল ১১ টায় প্রতিবেশীরা হঠাতে দেখতে পায় যে রাস্তার দু’ধারে পাকাঁটির গাদা দাউ দাউ আগুনে জ্বলতে থাকে। চাকদা রানী নগর পেপার মিলের উল্টোদিকে চাষীদের জমিয়ে রাখা সারা বছরের সঞ্চয় পাকাটি পুড়ে ছাই হয়ে যায় নিমেষে। স্থানীয় বাসিন্দা এবং চাষীরা সকলে মিলে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা জানান যে কয়েকজন বাচ্চা রাস্তার ধারে বাজি ওরা তার থেকেই এমন বিস্ফোরণ। স্থানীয় বাসিন্দারা এরপর সকলে মিলে বালতি বালতি জলের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করে। বেশ খানিকটা আগুন প্রতিবেশীদের চেষ্টায় নিয়ন্ত্রণ আনার পর ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মাথায় দমকল বাহিনী সেখানে পৌঁছায় কিন্তু তখন অনেকটাই আগুন নিয়ন্ত্রণে চলে আসে গ্রামবাসীদের চেষ্টায়। দমকলের একটি ইঞ্জিনের সাহায্যে আগুন এরপর নিয়ন্ত্রণে আনে কিন্তু নিমেষে শেষ হয়ে যায় চাষীদের সঞ্চয়। এর মাধ্যমেই এলাকার চাষিরা সারা বছর জীবিকা নির্বাহ করে থাকে।
আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে সকাল ১১ টা নাগাদ চাঁদ তারা রানীনগর গঙ্গা ঘাটের পার্শ্ববর্তী পেপার মিল সংলগ্ন এলাকায় পাকাঁটির গাদায় যে আগুন লেগে যায়, সেখানে কিছুক্ষণ আগেই পৌঁছেছে চাকদা থানার পুলিশ। কিন্তু এত ভয়ংকর অগ্নিকাণ্ড ঘটে যাওয়া য় প্রায় ঘন্টা দেরেক বাদে সেখানে পৌঁছায় পুলিশ প্রশাসন। যেখানে এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়েছে আশেপাশের মানুষজনের সেখানে পুলিশ প্রশাসন এবং দমকল বাহিনী পৌঁছেছে বেশ কিছুক্ষণ দেরিতে। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত করছে যে কিভাবে এমন ভয়ংকর অগ্নিসংযোগ হল।

