এক কোটির লটারি জিতে সটান হাজির থানায়

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,

এক কোটির লটারি জিতে সটান হাজির থানায়।ফের আবারো একবার লটারির টিকিটে এক কোটির বাজিমাত করলেন এক ব্যক্তি।দেড়শ টাকার লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি। এত টাকা পুরস্কার জেতার কথা শুনেই ভয় পেয়ে সটান হাজির হলেন একেবারে থানায়। কাঞ্জনপুর জালপাই এলাকার বাসিন্দা বিষ্ণুপদ ঘোরাই। একপ্রকার সকলের জোরাজুরিতে তিনি দেড়শ টাকার একটি লটারির টিকিট কাটেন। টিকিট কাটতেই এক কোটি টাকার চমক। তাই নিরাপত্তার খাতিরে তিনি হাজির হন স্থানীয় মহিষাদল থানায়। পেশায় বিষ্ণুপদ একজন শ্রমিক।পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে থানাতেই রাত কাটিয়ে দিলেন তিনি। এদিন বেলা একটার সময় হঠাৎই এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তাই ভয় পেয়েই নিরাপত্তার জন্য পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই ব্যক্তি। প্রশাসনের তরফে ওই ব্যক্তিকে আশ্বাস দেওয়া হয়েছে সব রকম নিরাপত্তা তাকে দেওয়া হবে।