অল ইন্ডিয়া মহিলা সংস্কৃতির সংঘর পরিচালনায় আজ বহরমপুরে “দুয়ারে মদ” এর বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

অল ইন্ডিয়া মহিলা সংস্কৃতির সংঘর পরিচালনায় আজ বহরমপুরে “দুয়ারে মদ” এর বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে মদের বোতলের প্রতিকৃতি দাহ করা হয়। মুর্শিদাবাদ জেলার মহিলা সংস্কৃতি সংঘের সম্পাদিকা পর্ণা চক্রবর্তী বলেন এই সরকারের আমলে নিত্য প্রয়োজনীয় সব কিছুর দাম বাড়ছে, আর মদের দাম কমছে। সরকার মদের দাম কমিয়ে এই যুবসমাজকে পঙ্গু করার পথে নেমেছে আমরা তার বিরুদ্ধে আজ এই পথে বিক্ষোভ মিছিল শুরু করেছি।