অভূতপূর্ব উন্নয়ন ইংলিশ বাজারের সাদুল্লাপুর মহাশ্মশানের। ঢেলে সাজানো হয়েছে মহাশ্মশান চত্বর। পর্যাপ্ত আলো, পানীয় জল, পরিষ্কার-পরিচ্ছন্ন, তৈরি করা হয়েছে ছোট একটি পার্ক
মনোরম পরিবেশ, শ্মশান যাত্রীদের জন্য বসার জায়গা মহাশ্মশান জুড়ে উন্নয়নের জোয়ার। উল্লেখ্য মালদার ইংলিশ বাজারের ভাগরথী নদীর তীরে অবস্থিত এই মহাশ্মশান। মহাশ্মশানে রয়েছে বিদ্যুতিক চুল্লি থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা। মালদা সহ দুই দিনাজপুর থেকেও প্রিয়জনদের দেহ দাহ করতে এই শ্মশানে আসেন মানুষজন। বিগত দিনে সন্ধ্যা নামতেই কালো অন্ধকারে ছেয়ে যেত শ্মশান চত্বর। ভয়েতে কেউ আসতেন না। কিন্তু বর্তমানে অভূতপূর্ব উন্নয়ন করা হয়েছে এই মহা শ্মশানের। মালদা জেলা পরিষদের উদ্যোগে এবং রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে ঢেলে সাজানো হয়েছে সাদুল্লাপুর মহাশ্মশান। এই বিষয়ে শ্মশানে ঘুরতে আসা এক ব্যক্তি জানান, আগের থেকে অনেক উন্নয়ন হয়েছে। অনেক ভালো লাগছে। ভাবা যাচ্ছে না শ্মশানের এই উন্নয়ন হয়েছে । এখন শ্মশানে ঘুরতে এসে বাড়ি যেতে মন চায় না

