অনুরিকা কে সংবর্ধনা দিলেন কালিয়াগঞ্জের বিধায়ক ও আলিপুরদুয়ার জেলা পরিষদ সহকারী সভাধিপতি।

মনোরঞ্জন রায়,শালকুমার:- বিগত দুদিন আগে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হয়, ফল ঘোষণা হওয়ার কিছুক্ষণ পরে জানা যায়,
আলিপুরদুয়ার এক নং ব্লকের সোনাপুর বি কে বালিকা বিদ্যালয়ের অনুরিকা সেন আলিপুরদুয়ার ১ নং ব্লকের মধ্যে প্রথম স্থান দখল করে। যার মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার ৬৭৪
সেই অনুরিকা সেনের বাড়িতে আজকে অনুরিকা সেন কে সম্বর্ধনা দিতে গেলেন, কালিয়াগঞ্জের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সেলের রাজ্য সভাপতি সৌমেন রায় ও আলিপুর দুয়ার জেলা পরিষদ সহকারি সভাধিপতি মনোরঞ্জন দে। অনুরিকা সেনের কাছে পড়াশুনা ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে অনুরিকা সেন বলেন, আগামী দিনে আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবো।এদিকে সংবর্ধনার ব্যাপারে জানতে চাইলে অনুরিকা বলেন,আমি কখনো কোনোদিনও ভাবতে পারিনি আমাকে এরকম ভাবে কেউ সংবর্ধনা দিতে আসবে। আজকে আমার গর্ববোধ মনে হচ্ছে কালিয়াগঞ্জের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ রাজ্য প্রাথমিক শিক্ষা সেলের রাজ্য সভাপতি ও আলিপুরদুয়ারে জেলা পরিষদ সহকারি সভাধিপতি মনোরঞ্জন দে আমাদের বাড়িতে আসছে এবং আমাকে সংবর্ধনা দিচ্ছে। অনুরিকা এটাও বলেন, আমার পড়াশুনার ক্ষেত্রে বাবা-মা থেকে শুরু করে প্রাইভেট শিক্ষক ও বিদ্যালয়ের বিরাট অবদান রয়েছে। বিধায়ক তথা পশ্চিমবঙ্গ রাজ্য প্রাথমিক শিক্ষা সেলের রাজ্য সভাপতির কাছে অনুরিকা সেনের সম্পর্কে জানতে চাইলে বলেন, অনুরিকা সেন আগামী দিনে ভালো জায়গায় পৌঁছাক এবং এলাকার নাম উজ্জ্বল করুক। এদিকে আলিপুরদুয়ার জেলা পরিষদ সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে বলেন, অনুরিকা আমাদের গ্রামের মেয়ে আমরা চাইবো ভালো ভাবে পড়াশুনা করে এই এলাকার তথা জেলার নাম উজ্জ্বল করুক। সর্বদা সব সময় আমরা অনুরিকার পাশে আছি।অনুরিকা সেনের বাড়িতে,বিধায়ক সৌমেন রায় ও আলিপুরদুয়ার জেলা পরিষদ সহকারি সভাধিপতি মনোরঞ্জন দে যাওয়াতে যেন খুশির হাওয়া বইছে ওই এলাকায়।
শালকুমার থেকে মনোরঞ্জন রায়ের প্রতিবেদন।