মলয় দে নদীয়া :-শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে কর্মরত এক নার্সের বিরুদ্ধে অবৈধ সম্পর্ক নিয়ে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। অভিযোগ, প্রায় এক বছর ধরে শান্তিপুরের নোয়াখালী পাড়ার রাকেশ পাল ( ডাকনামহাম) নামে এক বিবাহিত যুবকের সাথে, শান্তিপুর হাসপাতালে কর্মরত এক নার্সের অবৈধ সম্পর্ক তৈরি হয়। যুবকের স্ত্রীর অভিযোগ, প্রায় প্রতিদিনই ওই যুবককে হাসপাতালের কোয়াটারে যেতে দেখে এলাকার লোকজন,আপত্তিজনক অবস্থায় দুজনকে হাসপাতাল কোয়ার্টারের মধ্যে একসাথে দেখে দেখে ফোন করে আজকের মধ্যেই। এ বিষয়ে প্রায় সেই অশান্তি লেগে থাকে ওই যুবকের পরিবারে, এর আগেও অবৈধ সম্পর্ক নিয়ে শান্তিপুর থানায় এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে রাকেশের স্ত্রী।
বৃস্পতিবার শান্তিপুর হাসপাতালের কোয়ার্টারে নার্সের সাথে যুবকের অশ্লীলতার চুড়ান্তপর্যায় ধরার জন্য অপেক্ষায় থাকে তার স্ত্রী । এরপর, তার স্ত্রীকে কোয়ার্টারের ভিতরে প্রবেশ করতেই রাকেশ স্ত্রী এবং সাথে আসা অপর এক আত্মীয়াকে মারধর করে পালিয়ে যায়। ঘটনা জানাজানি হতেই, ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী! খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ, সাংবাদিকদের যথেষ্ট দুর্ব্যবহার করে ওই নার্স। জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যেতে উদ্যত হলে, ওইনার্স কিছুটা সময় চেয়ে নিয়ে পুলিশের নাকের ডগা দিয়েই ছদ্মবেশে কর্মস্থলে পালিয়ে যায়!
এ বিষয়ে প্রশাসনিক সূত্রে জানা যায়, থেকে কোনো লিখিত অভিযোগ এখনও জমা পড়েনি, রাকেশের স্ত্রীর অভিযোগ অনুযায়ী তার স্বামী রাকেশকে জিঞ্জাসাবাদের র জন্য ডেকে পাঠানো হয়েছে শান্তিপুর থানায়।
এ ব্যাপারে শান্তিপুর হাসপাতালে সুপারেন্টেন তারক বর্মন জানান , ঘটনাটি সবিস্তরে লিখিতভাবে উচ্চতম কর্তৃপক্ষকে জানিয়েছি, এই ঘটনার পর কোয়াটারের পরিবেশ বিঘ্নিত হওয়ার কারণে, কোয়ার্টারে না থাকার নির্দেশ দিয়েছি।
এলাকায় মানুষের এখনো চাপা ক্ষোভ রয়েছে, কোনো রূপ শাস্তি এখনো পর্যন্ত কারোরই না হওয়ার কারণে

