শান্তিপুর পৌরসভার উদ্যোগে আয়োজিত প্রাকৃতিক বিপর্যয়ে স্থগিত 25 শে বৈশাখ পালিত হলো গতকাল
মলয় দে নদীয়া:- গতকাল ছিল শান্তিপুর পৌরসভা আয়োজিত কবিপ্রনাম।এ বছরের কবিপ্রনাম অনুষ্ঠান প্রাকৃতিক বিপর্যয়ের কারণে 25 শে বৈশাখ করা সম্ভব হয়েছিল না। স্বভাবতই শিল্পীরা এবং সংস্কৃতি প্রবন মানুষ প্রতীক্ষায় ছিলো এই দিনটার। সম্পূর্ণ অনুষ্ঠানটিই পৌরসভা কর্তৃপক্ষ আয়োজন করেছিল ছোটদের নিয়ে যার নাম দেওয়া হয়েছিল ছোটদের রবিঠাকুর।এমনিতেই গত কয়েক বছর করোনার থাবায় ছোটরা সম্পূর্ণ রূপে ছিল গৃহবন্দী, সবে স্কুল খুললেও এখন আবার গরমের ছুটি।সব মিলিয়ে ওরা মানসিক ভাবে অনেকটাই বিপর্যস্ত।এই রকম একটা সময়ে দাঁড়িয়ে শুধু মাত্র ছোটদের নিয়ে (উপস্থাপক ও যন্ত্র সঙ্গীত শিল্পী সহ) সম্পূর্ণ অনুষ্ঠান যথেষ্ট প্রশংসার দাবি রাখে।এত সুন্দর অনুষ্ঠান আয়োজন সর্বপরি প্রায় অন্তিম লগ্নে বৃষ্টি বিঘ্নিত অনুষ্ঠানকেও পৌরসভা কক্ষে অনুষ্ঠিত করে শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য অভিভাবকগণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শান্তিপুর পৌরসভার প্রতি। সভাপতি মাননীয় সুব্রত ঘোষ,সহ সভাপতি কৌশিক প্রামানিক, অন্যান্য কাউন্সিলর গণ এবং প্রধান করণিক উদয়ন মুখার্জী ।

