শান্তিপুর তাঁত ব্যবসায়ী সমিতির , সদস্য পদ সংগ্রহ এবং নবীকরণের উদ্দেশ্যে সপ্তাহভোর বিশেষ কর্মসূচি

মলয় দে নদীয়া :-শান্তিপুরে পথ ব্যবসায়ীদের নিয়ে গড়ে ওঠা বহু পুরাতন ব্যবসায়িক সংগঠন শান্তিপুর তাঁত বস্ত্র ব্যবসায়ী সমিতি। সংগঠনের দাবি অনুযায়ী তারা, বিভিন্ন সময়ে ব্যবসায়ীদের পাশে থেকে নানান ধরনের সহযোগিতা করে থাকে। প্রতিবছরেই সদস্যপদ বাড়ানোর বিশেষ কর্মসূচি রূপায়িত হয়ে থাকে। বিগত করনা পরিস্থিতির মধ্যে দু’বছর এই কাজ বন্ধ ছিল। বর্তমানে সদস্য সংখ্যা প্রায় দেড় হাজার। বিভিন্ন স্থানে বিখ্যাত শান্তিপুরের তাঁত শাড়ি বিক্রি করতে গিয়ে পুলিশি হয়রানি বা অন্য ধরনের যেকোনো সমস্যায় তারা ঝাপিয়ে পড়েন বলেই জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা। তবে হস্তচালিত তাঁত প্রসঙ্গে কর্মকর্তা রা জানান, মানুষের চাহিদায় বাজারে এসেছে উন্নত মেশিন , কম দামে মিলে পাওয়াররুমে তৈরি শাড়ি। বিজ্ঞানের অগ্রগতি এবং মানুষের চাহিদায় কোন আঘাত আনতে চান না। তবে, তার সঙ্গে পাল্লা দিয়ে, বর্তমান সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার করে, নিজেদের অনেক আপডেট হওয়ার কথাই ব্যক্ত করেন তারা। নিজেদের হস্তচলিত তাঁতে উৎপাদিত শাড়ি, গুণগত মানে শতগুণে ভালো কম দামের উৎপাদিত মিলে উপাদিত শাড়ির থেকে। বর্তমানে জি এ আই অনুমোদন পাওয়ার পর বিশ্বব্যাপী শুধু তাঁত শাড়ি নয় হস্তচালিত তাঁতে উৎপাদিত বিভিন্ন ধরনের ড্রেস মেটেরিয়াল স্কার্ভ স্টোল উৎপাদিত হচ্ছে চাহিদার সঙ্গেই।
এবং তা বিপণনের ব্যবস্থাও , বর্তমান নেট দুনিয়ার যুগে বেড়েছে অনেকটাই। তবে কেন্দ্র হোক বা রাজ্য সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সাধারণ মানুষের কাছে স্বরলীকরণ করলে অনেকটাই আশার আলো দেখবে হস্তচালিত তাঁত শিল্পীরা।