বৃহস্পতিবার ভোরে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ির ঝুমুর ব্রিজে মাছ বোঝাই লরির সাথে গ্যাস ট্যাংকের সংঘর্ষের ফলে মাছ বোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের রেলিং ভেঙে নদীতে পরে যায়। ঘটনাস্থলে লরির খালাসীর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ধুপগুড়ি থানার বিশাল পুলিশবাহিনী এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। গুরুতর আহত ব্যক্তিদের দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার করে ধুপগুড়ি হাসপাতালে নিয়ে যায়। প্রচুর মাছ দুর্ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পরায় স্থানীয় বাসিন্দারা দেদারে মাছ লুট করতে থাকে। একেই বলে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ একদিকে এত বড় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে, অন্যদিকে একদল মানুষ মাছ লুট করতে ব্যস্ত। পরবর্তীতে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

