মলয় দে নদীয়া:- আগামীকাল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিন। এই উপলক্ষে আজ রানাঘাটে বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তিতে দিনভোর চললো রং করার কাজ।আগামীকাল এই আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতি। অন্যদিকে রানাঘাট পৌরসভার পক্ষ থেকে ঘোষণা করা হল আগামীকাল বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত হবে বিশেষ অনুষ্ঠান।

