ভারতীয় জনতা পার্টির শিক্ষা সেলের রাজ্য কার্য কারিনি বৈঠক শুরু হল আজ
মলয় দে নদীয়া:- ভারতীয় জনতা পার্টির শিক্ষা সেলের রাজ্য কার্য কারিনি বৈঠক শুরু হল আজ কৃষ্ণনগর সরস্বতী শিশু মন্দির স্কুলে। পশ্চিমবঙ্গের 23 টি জেলার ই প্রতিনিধিগণ এই সম্মেলনে উপস্থিত হয়েছেন। মূলত আগামী দিনে জেলাগুলোতে কোথায় কিভাবে সাংগঠনিক বৈঠক গুলো হবে সেগুলো ঠিক করা এবং স্বাধীনতার 75 তম বর্ষে গোটা দেশে অমৃত মহোৎসব চলছে এই বাংলাতে বিভিন্ন বিদ্যালয়গুলিতে কিভাবে উৎসব পালন করা যায় সেগুলো নির্ধারণ করায় এই সম্মেলনের মুখ্য উদ্দেশ্য,এমনটাই জানালেন সংগঠনের সাধারণ সম্পাদক বাপি প্রামানিক।

