প্রগতি লেখক সংঘের উদ্যোগে নদিয়ার শান্তিপুরে আয়োজিত হল বাঙালি মননে রবীন্দ্রনাথ
মলয় দে, নদিয়া :- প্রগতি লেখক সংঘের উদ্যোগে নদিয়ায় শান্তিপুর শহরের কাশ্যপ পাড়ার রাগিণীর অফিসের বিনয়ক মঞ্চে ১৫ ই মে সোম বার বিকেল ৫ টা থেকে অনুষ্ঠিত হলো বাঙালি মননে রবীন্দ্রনাথ নামক এক রবীন্দ্রনাথ কেন্দ্রিক বক্তব্য প্রদান মূলক অনুষ্ঠান । উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক শ্রী কপিল কৃষ্ণ ঠাকুর এবং আরো অন্যান্যরা । মূলত শান্তিপুর তক্ষশীলা র সম্পাদক ও শান্তিপুর প্রগতি লেখক সংঘের আহবায়ক সুবীর দাসের নেতৃত্বে উক্ত অনুষ্ঠান সংগঠিত হলো । রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা কেন্দ্রিক অনুষ্ঠান হলেও মূলত বর্তমান কেন্দ্রীয় সরকারের সমালোচনা মূলক ও তাদের নীতির বিরুদ্ধে বিশেষ কিছু মন্তব্য অর্থাৎ মূলত ধর্ম কেন্দ্রিক রাজনৈতিক মনোভাবের ক্ষেত্রেও সোচ্চার হতে দেখা গেছে কপিল কৃষ্ণ ঠাকুর কে । মূলত তিনি যা জানালেন আমরা দেখে নেবো এক নজরে ।

