নবদ্বীপ ব্লকের বাবলারি গ্রাম পঞ্চায়েতে ৪৫ এর ঊর্ধ্বে ৯৫ শতাংশ টিকা করণ হয়ে গেছে, দাবি পঞ্চায়েত প্রধানের

মলয় দে, নদিয়া:- করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে টিকা করণের কাজ। এই কাজে গতি আনার কথা জানিয়েছে কেন্দ্র। দেশজুড়ে এখনোও পর্যন্ত ২২ কোটির বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক। এবার নতুন রেকর্ড স্থাপন করল নবদ্বীপ ব্লকের বাবলারি পঞ্চায়েত। এই এলাকার ৪৫ বছরের বেশি বয়সী যারা তাঁদের প্রায় ৯৫ শতাংশ মানুষ পেয়ে গেছেন এই করোনার টিকা বলে দাবি করলেন বাবলারি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান কমল দেবনাথ। এদিন দেখা গেল নবদ্বীপ ব্লকের বাবলারি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত ভবনে চলছে ৪৫ বছরের ঊর্ধ্বদের করোনা টিকা করণের প্রথম ডোজ। জানা গেল, প্রতিদিন বেলা ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলছে করোনা টিকা করনের প্রক্রিয়া। সেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ভিড় সামাল দিচ্ছেন পঞ্চায়েত কর্মীরা। সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভাবেই চলছে করোনার টিকা করন। টিকা করণ কেন্দ্রে কোন রকম অভিযোগ পেলেই ছুটে আসছেন পঞ্চায়েত প্রধান কমল দেবনাথ। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান কমল দেবনাথ বলেন, গত ১৫ দিন ধরে আমাদের বাবলারি পঞ্চায়েতে ভ্যাকসিন এর কাজ চলছে সুষ্ঠুভাবে। ৪৫ বছরের ঊর্ধ্বে মানুষদের ৯৫ শতাংশ টিকা করণের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এই সপ্তাহের শেষের দিক থেকে আমরা ১৮ ঊর্ধ্বে মানুষদের করোনার টিকা দেওয়ার কাজ শুরু করব। তিনি আরো বলেন, আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে কাজ করছি বলে তিনি জানালেন।