নদীয়ার শান্তিপুরে মাস ভোর মধ্যাহ্নভোজের শেষ দিনে, মহতি রক্তদান মা ক্যান্টিনের! মন্ত্রীর হাত ধরে বিজেপি থেকে যোগদান শতাধিক কর্মী সমর্থকদের

মলয় দেনদীয়া:-বিধানসভা নির্বাচনের একেবারে শেষ লগ্নে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, ছাত্র যুব মহিলা শিক্ষক শ্রমিক সকলেই করোনা পরিস্থিতি, সামাল দিতে মানুষের পাশে রাজনীতি ভুলে। তাই কর্মহীন পরিবারকে সহযোগিতার জন্য কোনো জায়গায় বসছে বিনামূল্যে শুকনো খাদ্য দ্রব্য এবং কাঁচা আনাজের “দিদির বাজার” , কোথাও বা মহতি রক্তদান, প্রায় প্রতিটি ব্লকে শহরে চলছে মধ্যাহ্নভোজের ব্যবস্থা।
আজ, শান্তিপুর ডাকঘর মোড়ে মা ক্যান্টিন অতিক্রান্ত হলো 24 দিন, শেষ দিনে তাদের অনুপ্রেরণা যোগাতে উপস্থিত ছিলেন, রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, রাজ্যসভার সাংসদ আবির রঞ্জন বিশ্বাস, নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের মেন্টর বাণী কুমার রায়, সহ একাধিক জেলা নেতৃত্ব। স্থানীয় শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অরবিন্দ মৈত্র, পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা প্রামানিক সহ শহর এবং ব্লকের ছাত্র যুব মহিলা শ্রমিক সংগঠনের একাধিক নেতৃত্ব। 56 জন তৃণমূল কর্মী সমর্থক মহতি রক্তদানের সামিল হন , এই পর্বের শেষে, শতাধিক প্রান্তিক মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। মূলত শান্তিপুর শহরের দুই এবং তিন নম্বর ওয়ার্ড বাদেও বিভিন্ন বার থেকে 50 জন বিজেপি কর্মী সমর্থক আজ মন্ত্রীর হাত থেকে তৃণমূল পতাকা নিয়ে যোগদান করে এই অনুষ্ঠানে। মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, তৃণমূল কর্মী সমর্থকদের কাজে খুশি হয়ে এবং প্যানডেমিক সিচুয়েশনে মানুষের জন্য কোনো কর্মসূচি না থাকায় অভিমানে দল ত্যাগ করেছেন জেলাজুড়ে।