নদীয়ার শান্তিপুরে পিতা-মাতার একমাত্র সন্তান 28 বছরের যুবক সুইসাইড নোট লিখে আত্মহত্যা ঘিরে, বাড়ছে চাঞ্চল্য
মলয় দে নদীয়া:- সুইসাইড নোট লিখে আত্মঘাতী অবিবাহিত 28 বছরের তরতাজা যুবক আসিফ ইকবাল শেখ ডাক নাম সুমন। নদীয়ার শান্তিপুর আট নম্বর ওয়ার্ডের সুবিধা ওস্তাগার লেন বেরপাড়া বুড়ো বারোয়ারি সংলগ্ন এলাকার বাসিন্দা 28 বছর বয়সী আসিফ ইকবাল শেখ পিতা-মাতার একমাত্র সন্তান। শান্তিপুরের ই একটি রাইস মিলের সিকিউরিটির কাজ করতো সে। পাড়ায় এবং বন্ধুমহলে সে ধীর স্থির এবং ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে যাওয়া ছেলে হিসেবে পরিচিত। গতকাল রাত বারোটা বারোটা নাগাদ বাবা-মার সাথে একসাথে খাওয়া দাওয়া সেরে পাশের নিজের ঘরে ঘুমাতে যায়। আজ সকালে মা ডেকে সাড়া না পাওয়ায়, বাবা এবং প্রতিবেশীদের ডেকে দরজা ভেঙে লক্ষ্য করেন আসিফের গলায় দড়ি দেওয়া ঝুলন্ত দেহ। এরপর শান্তিপুর থানায় খবর দিলে তারা মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে মেডিকেল করে ময়নাতদন্তের জন্য পাঠান। আসিফের মোবাইল দুটি, এবং একটি সুইসাইড নোটের ডায়েরি পুলিশের হাতে তুলে দেয় পরিবার। এলাকার অনেকের অনুমান মোবাইল এবং কল রেকর্ডিং সার্চ করলে পরিষ্কার হবে রহস্য । তবে সুইসাইডনোটে ঠিক কি লেখা ছিল তা তদন্তের স্বার্থে প্রশাসনের কাছ থেকে এখনো জানা যায়নি। তদন্তে শান্তিপুর থানার পুলিশ। আসিফের মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

