মলয় দে নদীয়া :-জন্মদাতা 70 বছরের বৃদ্ধ মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে, এছাড়াও মদ্যপ অবস্থায় বাড়িতে এসে স্ত্রী ও পুত্রকে মারধরের অভিযোগ মদ খাওয়ার টাকা না দিলে বাড়ি ভাঙচুর করে বলেও অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘটনাটি শান্তিপুর ব্লকের নীরসিংহ পুর চৌধুরী পাড়া এলাকায়, অভিযোগ ওই এলাকার বাসিন্দা নন্দ মাহাতো প্রতিদিনই নেশা করে বাড়িতে আসে এরপর শুরু করে পরিবারে অত্যাচার। লকডাউন এরপর থেকেই কোন কাজ করে না নন্দ মাহাতো, বৃদ্ধ মা, এবং তার স্ত্রী কোনরকমে অর্থ রোজগার করে সংসার চালায়। অভিযোগ বাড়িতে এসে মদ খাওয়ার টাকা চায়, নন্দ মাহাতো, টাকা না দিতে পারলে প্রথমে স্ত্রীকে মারধর করে পাশের ঘরে মা বসবাস করে মা প্রতিবাদ করলে তোমাকেও প্রচণ্ড মারধোর করে নন্দ মাহাতো। শুধু তাই নয় 70 বছরের বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ ওঠে ছেলের বিরুদ্ধে অসহায় বৃদ্ধ মা বারংবার প্রতিবাদ করায় ছেলের হাতে একাধিকবার আক্রান্ত হতে হয়েছে ওই বৃদ্ধ মাকে। বুধবার আবারো একই ঘটনা ঘটে পরিবারের, মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকেই নিজেরই বাড়ি ভাঙচুর করে নন্দ মাহাতো এরপর আবারো ওই বৃদ্ধ মাকে মারধর করে। স্ত্রী ঠেকাতে এলে স্ত্রীকে মারধর করে নিজের পুত্র সন্তান কেউ ছেড়ে দেননি ওই ছোট্ট বালক কেও মারধর করে বলে অভিযোগ। অতিষ্ঠ হয়ে পরিবারের লোকজন শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। নন্দ মাহাতোর এমন অত্যাচার সহ্য করতে পারিনি পাড়া-প্রতিবেশীরাও তারাও ছুটে আসেন প্রতিবাদ করতে। যদিও ছেলে নন্দ মাহাতো কে প্রশ্ন করলে সে সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করছে বলেই পরিবারের উপরে দোষ চাপিয়ে দেন। স্বভাবতই এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।

