নদিয়া জেলা দক্ষিণ সাংগঠনিক বিজেপি সভাপতি অশোক চক্রবর্তী ইস্তফাপত্র গ্রহণ করল না দল! আলোচনায় বসল ঊর্ধ্বতন নেতৃত্ব

মলয় দে নদীয়া:-প্রত্যাশামতোই নদীয়া দক্ষিণ সাংগাঠনিক জেলার বিজেপি সভাপতি অশোক চক্রবর্তীর ইস্তফাপত্র গ্রহন করলো না বিজেপি রাজ্য নেতৃত্ব। গত পরশু বিজেপি রাজ্যে নেতৃত্বের কাছে নদিয়া দক্ষিণ সাংগাঠনিক জেলার বিজেপি সভাপতি অশোক চক্রবর্তী ইস্তফাপত্র পেশ করেন। এরপর আজ নদীয়া দক্ষিণ সাংগাঠনিক জেলার জেলা পার্টি অফিসে মন্ডল সভাপতিদের নিয়ে বৈঠকে বসেন বিজেপি রাজ্য সহ-সভাপতি তথা নবদ্বীপ জোনের কনভেনার বিশ্বপ্রিয় রায়চৌধুরী,বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী।এদিনের মিটিংয়ে উপস্থিত ছিলেন দলের বিধায়করাও।মিটিংয়ের পর জেলা পার্টি অফিসে আসেন বিজেপির জেলা সভাপতি অশোক চক্রবর্তী।এদিন অবশ্য সংবাদ মাধ্যমের সাথে কোন কথা বলতে চাননি অশোক বাবু।