বন্ধ গনপরিবহন ব্যবস্থা! হকারদের ভ্যাকসিন মিললেও, কর্মহীন অবস্থায় ঢুকছে পেটের ভাত! করোনার প্রথম ঢেউ থেকে বাঁচাতে রাজনৈতিক দলের দু-একজন খোঁজ খবর নিলেও ! দ্বিতীয় ঢেউয়ে দেখা মেলেনি কারোর! অনেকের কাছেই দরবার করে, ফিরতে হয়েছে তাদের।
আর এ ধরনের কথাই জানতে পেরে, মাত্র সাত দিন সময় নিয়ে, শান্তিপুরের পাবলিক লাইব্রেরী মাঠে আজ সকাল 10 টায় বসেছিলো বিনামূল্যের বাজার। যেখান থেকে তারা অন্তত এক সপ্তাহর জন্য নিশ্চিন্তে থাকতে পারেন। সংগঠনের পক্ষ থেকে রুহুউল্লা কারিকর জানান, অনেক সহজেই মানুষ সহযোগিতা করেছেন আমাদের, তাই সামান্য খাদ্যের যোগানের মাধ্যমে, কর্তব্যের সেতুবন্ধন গড়তে পেরেছি ক্ষুদার্থ ওই মানুষদের সাথে। অন্যদিকে রেল বা সড়ক পথে হকারি পেশার সাথে যুক্ত সংগঠনের দায়িত্ব থাকা, অসিত বরণ ঘোষ জানান , এভাবে আর কতদিন! যারা সহযোগিতা করছেন তারাই বা কত মানুষকে সাহায্য করতে পারবেন! স্বাস্থ্যবিধির দিকে নজর দিয়ে, কম সংখ্যক হলেও ট্রেন বাস চালু থাকলে , এত দৈন্যদশায় পড়তে হয় না আমাদের। অন্যদিকে সরকারি কোনো সহযোগিতাও মেলেনি এ দুঃসময়।

