আবারো হেঁসেলে আগুন! রান্নার গ্যাস সিলিন্ডারের মূল্য পেরোলো 1000 এর গণ্ডি

আবারো হেঁসেলে আগুন! রান্নার গ্যাস সিলিন্ডারের মূল্য পেরোলো 1000 এর গণ্ডি

মলয় দে নদীয়া:- শনিবার শহর জেলায় ঘরোয়া রান্নার গ্যাসের প্রতি ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বেড়ে হয়েছে ১ হাজার ২৬ টাকা। তাতে হেঁশেলে পা রাখাই এখন কার্যত দায় হয়ে দাঁড়িয়েছে বাঙালি মধ্যবিত্তের। সেই নিয়ে বিজেপির প্রতিক্রিয়া , ‘‘সারা দুনিয়ায় দাম বাড়ছে। পেট্রোলিয়াম যে কোনও পদার্থ, গ্যাস, তেল, যুদ্ধের প্রভাবে দাম বাড়ছে। অন্য দেশে অনেক বেশি দাম বেড়েছে। আমাদের সরকার তবু অনেকটা আটকে রেখেছে। তা-ও কিছু কিছু দাম বাড়ছে। গোটা বিশ্বের অর্থনীতিতে প্রভাব পড়ছে, যার আঁচ পড়ছে এখানেও। আমাদের কিছুটা সহ্য করতে হবে।’’
দিলীপের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল , তাদের পক্ষ থেকে জানানো হয়েছে কিছু দিন আগে বলেলন, সরকার পেট্রোপন্যের দাম নিয়ন্ত্রণ করেনা। তাহলে অন্য দেশে দাম সর্বনিম্ন থাকার সময় ভারতে পেট্রোলের দাম লিটারে ১০০ টাকা ছাড়িয়েছিল কেন? এ সবের উত্তর নেই ওঁদের কাছে।’’