22 তম বর্ষে সুর লহরী সংগীত নিকেতন এর সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক
মলয় দে নদীয়া:-
দীর্ঘ করোনাকালে জীবনের বহু কিছুই স্তব্ধ হয়ে গিয়েছিল। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতেই দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততা সহ সংস্কৃতি প্রবণ মানুষ ও শিল্পীদের নানারকম কর্মসূচি লক্ষ্য করা যাচ্ছে ইদানিং। আজ নদীয়ার শান্তিপুরের সূত্রাগড় অঞ্চলের শান্তিগড় এক নম্বর কলোনির অখিল মার্কেটে একটি লজে সুর লহরী সংগীত নিকেতন এর 22 তম সমাবর্তন অনুষ্ঠিত হলো। এই প্রতিষ্ঠানের বিভিন্ন বয়সের শিল্পী ও তাদের অভিভাবক অভিভাবিকা দের ঐকান্তিক অংশগ্রহণে একটি সুন্দর বার্ষিক অনুষ্ঠানের সাক্ষী থাকলো অগণিত সংস্কৃতিপ্রেমী মানুষ। নাচ গান কবিতা তবলা লহরা মুগ্ধ করল উপস্থিত সকলকে। এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন শান্তিপুর 21 , 22 ও 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ। উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এবং মানবাধিকার সংগঠন নদীয়া সিটি ইউনিটের প্রধান জয়ন্ত মেট সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। সুর লহরী সংগীত নিকেতন এর অধ্যক্ষ তথা শিক্ষাগুরু বিশ্বজিৎ ভট্টাচার্য জানালেন করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এ বছর এই বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান করতে পেরে ভীষণ খুশি তিনি। বিধায়ক কাউন্সিলরসহ মঞ্চে উপস্থিত অতিথিদের উত্তরীয় পড়িয়ে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়। আমন্ত্রিত অতিথিরা প্রত্যেকেই আজকের দিনে দাঁড়িয়ে পড়াশুনা ছাড়াও মানসিক বিকাশের ক্ষেত্রে এই ধরনের সংস্কৃতির চর্চা করা অত্যন্ত প্রয়োজনীয় বলে মন্তব্য করেন। সকলেই তাদের মূল্যবান বক্তব্যে সুর লহরী সংগীত নিকেতনের শ্রীবৃদ্ধি কামনা করেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিপ্লব চক্রবর্তী। এখন শোনাবো এই প্রতিষ্ঠান এর অধ্যক্ষ বিশ্বজিৎ ভট্টাচার্য আমাদের কি জানালেন।

