হাইড্রেন পরিষ্কার করার সময় উদ্ধার সদ্যোজাত শিশু কন্যার মৃতদেহ

হাইড্রেন পরিষ্কার করার সময় উদ্ধার সদ্যোজাত শিশু কন্যার মৃতদেহ

মলয় দে নদীয়া:- আবারও চরম অমানবিক দৃশ্য নদীয়ার কল্যাণীতে। ১৭ নম্বর ওয়ার্ডে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিউটিক্যাল এন্ড ফাইটোকেমিক্যাল কারখানার পাশের হাইড্রেনে এক সদ্যজাত শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করল কল্যাণী থানার পুলিশ। এদিন কল্যাণী পুরসভার তরফ থেকে হাইড্রেন পরিষ্কার করার কাজ চলছিল। সেই সময় শিশু কন্যার মৃতদেহটি উদ্ধার করে পুরকর্মীরা। খবর পেয়ে ছুটে আসেন কল্যাণী পুর সভার পরিষদ সদস্য অরূপ মুখোপাধ্যায় ও কল্যাণী থানার পুলিশ।