সিবিআই এবার নবদ্বীপেও এসে পৌঁছাবে নবদ্বীপে দলিয় প্রতিবাদী সভায় হুংকার বিজেপি নেতার

সিবিআই এবার নবদ্বীপেও এসে পৌঁছাবে নবদ্বীপে দলিয় প্রতিবাদী সভায় হুংকার বিজেপি নেতার

মলয় দে নদীয়া:- এসএসসি, এসএলএসটি, টেট দুর্নীতিতে শিক্ষা প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ভোট পরবর্তী হিংসায় দোষীদের শাস্তির দাবিতে
গতকাল সন্ধ্যায় নবদ্বীপের ব্যস্ততম এলাকা রাধা বাজার মহিরাবন তলায় নবদ্বীপ শহর বিজেপির পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এদিনের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, ছিলেন রাজ্য মহিলা মোর্চার বিজেপির সাধারণ সম্পাদিকা অপর্ণা নন্দি, এছাড়াও ছিলেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণের বিজেপির অন্যতম নেতা রাজিব ভৌমিক, নদীয়া জেলার উত্তরের সাধারণ সম্পাদক নবীন চক্রবর্তী, ছিলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতা সিদ্ধার্থ শংকর নস্কর সহ বিজেপি কর্মী সমর্থকরা।
এদিনের এই প্রতিবাদ সভা থেকে বিজেপি নেতারা বেশ ঝাঁজালো ভাষায় তাঁদের বক্তব্য বলতে শোনা যায়।
পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণের বিজেপির অন্যতম নেতা রাজিব ভৌমিক প্রতিবাদ সভা থেকে বলেন, এবারে এই নবদ্বীপ এলাকাতেও সিবিআই এসে পৌঁছাবে।
এদিনের এই প্রতিবাদ সভায় রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার তিনিও ঝাঁজালো ভাষায় বক্তব্য রাখলেন।