সামনেই রথ! আর তারই প্রস্তুতি চলছে কৃষ্ণনগর বিখ্যাত খাঁকি বাবাজির মঠে

মলয় দে নদীয়া:- নদিয়ার কৃষ্ণনগরে প্রায় দেড়শ বছর আগের পুরাতন কৃষ্ণনগরের খাঁকি বাবাজির মঠ! প্রায় পঞ্চাশ বছর ধরে রথের সময়, সম্পূর্ণ কাঠের তৈরি এই রথটান দেখতে উপস্থিত হতেন জেলার বিভিন্ন প্রান্তের মানুষ। গতবছর করোনা ধাক্কায়, বিচ্ছিন্ন হয়েছে জনমানব। এ বছরও থাকছে স্বাস্থ্য সংক্রান্ত নানা বাধানিষেধ। তাই মঠের দায়িত্ব থাকা কর্মকর্তারা বিপুল জনসমাগমে আত্মবিশ্বাসী নন। দীর্ঘ 10 বছর যাবত পৌরোহিত্য করে আসা সৌমিত্র মুখার্জী জানান, অতীতে এই সম্পত্তির মালিক ছিলেন পুলিশের এক কর্মকর্তা। তার মৃত্যুর পর কৃষ্ণনগর সদর ট্রাফিকের হাতে মালিকানা হস্তান্তর করেন। সেই থেকে আজও, যে আধিকারিকরা ট্রাফিকের দায়িত্বে থাকেন তারাই মূলত মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং অনুষ্ঠানের দেখভাল করে থাকেন।