সরকারি আবাস যোজনার প্রথম কিস্তি পাওয়ার দীর্ঘদিন কেটে গেলেও মিলছেনা দ্বিতীয় কিস্তি, প্রাক্তন ও বর্তমান কাউন্সিলরের যাঁতাকলে বেনিফিশিয়ারিরা পৌরসভার শরণাপন্ন হলেন

সরকারি আবাস যোজনার প্রথম কিস্তি পাওয়ার দীর্ঘদিন কেটে গেলেও মিলছেনা দ্বিতীয় কিস্তি, প্রাক্তন ও বর্তমান কাউন্সিলরের যাঁতাকলে বেনিফিশিয়ারিরা পৌরসভার শরণাপন্ন হলেন

মলয় দে নদীয়া:- নদীয়ার শান্তিপুর শহরের 5 নম্বর ওয়ার্ডের সরকারি আবাস যোজনার বেশকিছু বেনিফিশিয়ারি প্রথম কিস্তির অর্থ মিলেছিলো প্রাক্তন কাউন্সিলর মাধব সরকারের আমলে । সম্প্রতি পৌরভোটে ওই ওয়ার্ডে জয়লাভ করেন প্রভাত বিশ্বাস । হয়তো সমন্বয়ের অভাব হওয়ার কারণেই প্রাক্তন এবং বর্তমান দুই কাউন্সিলরই তৃণমূলের কিন্তু বেনিফিশিয়ারিদের প্রশ্নের উত্তর দিতে পারছেন না কেউই। এমনকি বেনেফিশিয়ারিদের ঘরের কাগজ পত্র জমা রয়েছে প্রাক্তন কাউন্সিলর এর কাছে এমনই অভিযোগ করছেন তারা। অবশেষে আজ শান্তিপুর পৌরসভার এসে মৌখিকভাবে পৌর প্রধান সুব্রত ঘোষ কে বিষয়টি জানান তারা। এরপর পুরসভা থেকে বর্তমান কাউন্সিলর প্রভাত বিশ্বাসকে ডেকে তাকে দায়িত্বভার দেওয়া হয় সমস্যা সমাধানের পথ হিসেবে। প্রাক্তন কাউন্সিলর মাধব সরকার অসুস্থ। পরিবারের অন্য সদস্যরা ও তাকে নিয়ে ব্যস্ত। তবে তাদের কাছে কোনো কাগজপত্র জমা নেই বলেই জানা গেছে সূত্র মারফত। বেনিফিশিয়ারি দের মধ্য থেকে দুই-একজন বলেন, সম্প্রতি দুই-একদিনের মধ্যে পৌরসভা থেকে নতুন ঘরের আবেদনকারীদের অনুসন্ধান করার জন্য ডাকা হয় প্রাক্তন কাউন্সিলের ছেলেকে, গণতন্ত্রিক ভাবে ভোট প্রক্রিয়া জয়লাভ করা নতুন কাউন্সিলর বাদ কেনো? প্রশ্ন যুক্তিসঙ্গত স্বাভাবিক হলেও প্রাক্তন এবং বর্তমান কাউন্সিলরের সমন্বয়ের অভাব পরিষ্কার দেখতে পাচ্ছেন রাজনৈতিক অভিজ্ঞরা।