শুভ নববর্ষের পুণ্য লগ্নে সংগীত নৃত‍্যের অনুষ্ঠান

শুভ নববর্ষের পুণ্য লগ্নে সংগীত নৃত‍্যের অনুষ্ঠান

মলয় দে নদিয়া :- শুভ নববর্ষের পুণ্য লগ্নেপুরের প্রবীণ সঙ্গীত শিল্পী শ্রী সুনীল বঙ্গের উদ্যোগে শান্তিপুর শহর অন্তর্গত গোপালপুর সাহা বাড়ীতে অনুষ্ঠিত হলো নববর্ষের বৈঠক নামক এক সাংস্কৃতিক অনুষ্ঠান । উক্ত অনুষ্ঠান শুরু হয়েছে সকাল আট টা থেকে এবং উক্ত অনুষ্ঠান চলবে আড়াই থেকে তিন ঘণ্টা ব্যাপী — এমনটাই জানা গেলো সূত্র মারফত । এদিনের অনুষ্ঠানে শান্তিপুরের বেশ কিছু সাংস্কৃতিক কর্মী ও শিল্পী তাদের অনুষ্ঠান উপস্থাপন করতে দেখা গেছে এই মঞ্চে । তবে এই অনুষ্ঠান প্রত্যেক বছরই এই অনুষ্ঠিত হয় এই দিনে এবং এটা নতুন কোনো অনুষ্ঠান নয় এমনটাই আমাদের সংবাদ মাধ্যমের নিকট অকপট জানালেন সঙ্গীত শিল্পী সুনীল বঙ্গ ।