শান্তিপুর অরিয়েন্টাল একাডেমিতে, নাচে-গানে প্রশ্নোত্তরে 11 বছরের উন্নয়ন
মলয় দে নদীয়া:- বর্তমান রাজ্য সরকারের পক্ষ থেকে সমাজের সব স্তরের মানুষের জন্য নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের জনমুখী প্রকল্প। বাদ যায়নি ছাত্র-ছাত্রীরাও। তাই এবার তাদের চোখে সরকারের 11 বছরের উন্নয়ন খতিয়ে দেখতে শান্তিপুর পৌরসভার উদ্যোগে শহরের পাঁচটি স্কুলে নেওয়া হয়েছে বিশেষ কর্মসূচি। যার মধ্যে ছবি আঁকা নাচ নাটক এবং কুইজ কনটেস্ট। শান্তিপুর অরিয়ান্টাল একাডেমিতে এমনই চিত্র ধরা পরল আমাদের ক্যামেরায়। একদিকে যেমন সবুজ সাথী লক্ষীর ভান্ডার কন্যাশ্রীর ছবি অন্যদিকে নাচের মধ্য দিয়ে নৃত্তের মাধ্যমে প্রকাশ পাচ্ছে রূপসী মাভৈ তপশিলি জাতি ও উপজাতির ভাতা প্রাপ্তির উচ্ছ্বাস। ছোট ছোট স্কুল পড়ুয়ারা নাটকের অভিনয়ের মধ্য দিয়ে জানাচ্ছে শ্রমিক কৃষকের পাশে এই সরকার কিভাবে রয়েছে তা। পশ্চিমবঙ্গ সরকারের শাস্তির 60 টিরও বেশি জনমুখি প্রকল্পের প্রশ্ন উত্তর পর্ব চলছে অন্যদিকে। প্রত্যেকেই পৌরসভার পক্ষ থেকে শংসাপত্র এবং সংবর্ধনা পাচ্ছে, দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকার কারণে মনমরা খুঁদে পড়ুয়া শিল্পীদের মুখে হাসি ফুটেছে। উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ। এই বিদ্যালয়ের ছাত্র হওয়ার কারণে পুরপ্রধান সুব্রত ঘোষ আবেগপ্রবণ হয়ে বলেন, সেসময় সাধারণ মানুষ তো দূরে থাক ছাত্র-ছাত্রীদের প্রতি এত খেয়াল রাখতেন না সরকারপক্ষ। তবে বর্তমান মানবিক মা মাটি মানুষের সরকারের মানবিক মুখ্যমন্ত্রীর মমতাময়ী আশীর্বাদ থেকে বঞ্চিত হয়নি ছাত্র-ছাত্রীরাও। আর সেই উচ্ছ্বাস ফুটে উঠছে তাদের শিল্পকর্মে।

