মলয় দে নদীয়া :-কোভিড পরিস্থিতিতে অনেকেই বাড়ির বাইরে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেননি।একথা মাথায় রেখে মঙ্গলবার রানাঘাট কোর্ট পাড়া ইয়ংস এক মহতি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করলো। স্বর্গীয় নিমাই চাঁদ কুন্ডুর স্মৃতির উদ্দেশ্যে রানাঘাট কোর্টপাড়া ইয়ংস ক্লাবের নিজস্ব গৃহে হওয়া স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধন করেন রানাঘাট পৌরসভার মুখ্য পৌর প্রশাসক কোষলদেব বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি নিজেও স্বাস্থ্য পরীক্ষা করান এদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে।এদিন 100 জন মানুষের ব্লাড প্রেসার মাপা হয় এবং ইসিজি করা হয়।এদিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভার নোডাল মেডিকেল অফিসার।শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করে রানাঘাট পৌরসভার স্বাস্থ্যকর্মীরা।

