রাজ্য সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত পাড়ায় সমাধান ক্যাম্পে বিজেপি কাউন্সিলরের তৎপরতা
মলয় দে নদীয়া:- নদীয়ার শান্তিপুর পৌরসভা আয়োজিত দুয়ারে সমাধান ক্যাম্পে তত্ত্বাবধায়ক হিসেবে দেখা গেল শহরের এক নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মহানন্দ বিশ্বাসকে।
রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্পে মানুষের সুবিধা বুঝে নিতে রাজনৈতিক ভেদাভেদ ভুলে যাওয়ার নজির দেখা গেল শান্তিপুর পুর 1,2,3 এবং 4 নম্বর ওয়ার্ডের সংযোগস্থল রবীন্দ্র বিদ্যাপিঠে। রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্প ইতিমধ্যেই রাজ্যের জনমানুষের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। তবে বিরোধী দল বলে ফিরিয়ে দেওয়ার পাত্র নন শান্তিপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহানন্দ বিশ্বাস। তত্ত্বাবধায়ক রূপে ছিলেন দুয়ারে সরকার প্রকল্প সফল করার জন্য তিনি হাজির। সেই সঙ্গে ওই ওয়ার্ডেরই তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর বিশ্বব্রত ঘোষও। পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের সাধে কাঁধে কাঁধ লাগিয়ে সাধারণ মানুষের লাইট রাস্তা নিকাশি এবং অন্যান্য সার্বিক সমস্যা নিয়ে আসা মানুষজনের আবেদনপত্র সংগ্রহ করতে। রাজনৈতিক মতানৈক্য থাকতেই পারে , তাই বলে নিজের ওয়ার্ডের মানুষ সবাই সুবিধা পাচ্ছেন কিনা সেটা দেখে নেওয়ার দায়িত্ব তো আমার, তারাই তো আমাকে জিতিয়েছেন, এমনই মন্তব্য করলেন শান্তিপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহানন্দ বিশ্বাস। এর থেকে বলা যেতেই পারে, রাজ্য সরকারের বিভিন্ন রকম জনমুখী উন্নয়নমূলক প্রকল্প রাজ্যের বিরোধীদলের সুবুদ্ধি সম্পন্ন জনপ্রতিনিধিরা সেটাকে গ্রহণ করেছেন।

