ভীড় এড়িয়ে মানুষকে সরকারি পরিসেবা প্রদানের জন‍্য একই এলাকায় চারটি স্থানে দুয়ারে সরকার কর্মসূচি করলো প্রশাসন

 

মলয় দে নদিয়া:- নদিয়ার চাকদহের শিমুরালীর চাঁদুড়ীয়া ১নং গ্রাম পঞ্চায়েতের প্রায় এক কিলোমিটারের মধ‍্যে চারটি স্থানে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হলো। করোনা বিধি মেনে মানুষের ভীড় এড়ানোর জন‍্য এই সিদ্ধান্ত নিয়েছেন প্রশাসন। এলাকার বি.টি. কলেজে শুধুমাত্র লক্ষীর ভাণ্ডারের স্টল ছিল। পাশাপাশি শিমুরালী উপেন্দ্র বিদ‍্যাভবন বিদ‍্যালয়, সংস্কৃতি সংঘের পাঠাগার সহ হরসুন্দরী প্রাথমিক বিদ‍্যালয়ে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন, চাকদহের বিডিও অতনু ঘোষ সহ যুগ্ম-বিডিও পার্থ রায়, পঞ্চায়েত প্রধান শেফালী দাস হালদার ছাড়াও অন‍্যান‍্য প্রশাসনিক আধিকারিকেরা।

বাইটঃ পার্থ রায় (Joint-BDO চাকদহ)
বাইটঃ শেফালী দাস হালদার (প্রধান, চাঁদুড়ীয়া ১নং গ্রাম পঞ্চায়েত )
বাইটঃ উপভোক্তা