বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট থেকে নতুন লক্ষীর ভান্ডার আবেদনকারীদের মুখ্যমন্ত্রী পাঠালেন ইলেকট্রনিক পেমেন্টের মাধ্যমে, খুশি নদীয়ার মহিলারাও
মলয় দে নদিয়া:- Bengal Global Business Summit এর মঞ্চ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের “লক্ষীর ভাণ্ডার” প্রকল্পের নতুন উপভোক্তাদের হাতে প্রকল্পের কিস্তির টাকা ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে তুলে দেবার সঙ্গে নদিয়া জেলার “লক্ষীর ভাণ্ডার” উপভোক্তাদের হাতে অনুদান তুলেদেওয়া হলো। নদিয়ার কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের সংশোধনাগার প্রশাসন বিভাগের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জেলাশাসক শশাঙ্ক শেঠি, জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কূণ্ডু, ছাড়াও প্রশাসনিক আধিকারিক এবং বিধায়করা।

