পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দফতরের উদ্যোগে চাকদহ বিডিও অফিসে দীনবন্ধু মঞ্চে কৃষকরত্ন সম্মান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো

পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দফতরের উদ্যোগে চাকদহ বিডিও অফিসে দীনবন্ধু মঞ্চে কৃষকরত্ন সম্মান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো

মলয় দে নদীয়া:-
পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের উদ‍্যোগে, বাংলার মানুষের প্রতি কৃষক সমাজের অবদানের স্বীকৃতিতে “কৃষক রত্ন” সম্মান ২০২২ প্রদান অনুষ্ঠান এবং সেমিনার অনুষ্ঠিত হলো চাকদহ বিডিও অফিসের দীনবন্ধু মঞ্চে। সারাবছরে কৃষিদপ্তরের সঙ্গে সমন্বয় রেখে যে সকল চাষীরা চাষাবাদ করেন, তাদের মধ‍্যে চাকদহ ব্লকের একজন কৃষককে আজ সম্মাননা প্রদান করেন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন চাকদহ পঞ্চায়েত সমিতির সভাপতি হরপ্রসাদ হালদার। উপস্থিত ছিলেন বিডিও অতনু ঘোষ, রানাঘাট মহকুমা কৃষি সহ অধিকর্তা ডঃ অরিন্দম দাস ছাড়াও জেলার বিভিন্ন কৃষি অধিকর্তারা এবং বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে কৃষকের হাতে কৃষক রত্ন সম্মানসহ রাজ্য সরকারের পক্ষ থেকে 10,000 টাকার একটি চেক তুলে দেন চাকদহের বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি।