নবদ্বীপ এলানিয়া শিবতলা পুটিপুকুর এলাকা জলমগ্ন, দূর্ভোগে ৫০টি পরিবার

মলয় দে, নদিয়া:-বৃষ্টি থেমে গেল জমা জলের দুর্ভোগ কমেনি এতটুকু!
প্রবল বর্ষণের জেরে জলমগ্ন নবদ্বীপ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের এলানিয়া শিবতলা পুটিপুকুর এলাকা। চরম দূর্ভোগে প্রায় ৫০ টি পরিবার। দীর্ঘ সাত দিন ধরে চলা প্রবল বর্ষণের জেরে নবদ্বীপ এলানিয়া শিবতলা পুটিপুকুর এলাকায় বসবাসকারী প্রায় ৫০টি পরিবার চরম দুর্ভোগের মুখে দিন কাটাচ্ছেন। নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে পাম্প লাগিয়ে কিছুটা সুরাহা করার চেষ্টা চালাচ্ছে। এদিন এলাকার প্রাক্তন কাউন্সিলর আশীষ চক্রবর্তী বলেন, পৌরসভার পক্ষ থেকে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে ওই এলাকার বাসিন্দারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।